মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:২৩

৬০ বছরে এসে অনুশোচনায় আমির খান, বললেন—’পরিবারকে সময় দিতে পারিনি’

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
৬০ বছরে এসে অনুশোচনায় আমির খান, বললেন—'পরিবারকে সময় দিতে পারিনি'

৬০ বছরে এসে অনুশোচনায় আমির খান, বললেন—’পরিবারকে সময় দিতে পারিনি’

দীর্ঘ অভিনয় জীবনের ৬০ বছর পেরিয়ে এসে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেও গভীর অনুশোচনায় ভুগছেন বলিউড তারকা আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেতা। জানান, ক্যারিয়ারের ব্যস্ততায় পরিবার, সন্তান বা প্রিয়জনদের সময় দিতে পারেননি তিনি—এটাই এখন তাকে কাঁদায়।

আমির বলেন, “আমি ‘লাল সিংহ চাড্ডা’ ছবির আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাজ থেকে কিছুটা বিরতি নেব। তখন নিজের জীবন, সম্পর্ক, এবং সময়ের ব্যবহার নিয়ে ভাবছিলাম। কোভিড-পরবর্তী সময়ে হঠাৎ উপলব্ধি হলো, ১৮ বছর বয়স থেকে এতটা সময় পার করেছি শুধুই ছবির পেছনে। জীবনের সিংহভাগ সময় দিয়ে ফেলেছি অভিনয়কে।”

এই উপলব্ধির পর এক ধরনের অপরাধবোধে ভুগতে শুরু করেন তিনি। আমির খান বলেন, “আমি আমার সন্তানদের, ভাইবোনদের, এমনকি আমার দুই স্ত্রী কিরণ ও রিনাকেও সময় দিতে পারিনি। তারা সবসময় পাশে থেকেছে, কিন্তু আমি ছিলাম কাজ নিয়ে মগ্ন। তাই এখন যখন ভাবি, খুব খারাপ লাগে। নিজেকে দোষী মনে হয়।”

সাক্ষাৎকারে তিনি আরও জানান, “সৌভাগ্যবশত, এই উপলব্ধি আমার জীবনের একেবারে শেষে নয়, মাঝপথে এসেছে। আমি যখন ৮৮ বছর বয়সে পৌঁছাতাম তখন যদি এটা বুঝতাম, তাহলে কিছু করার সুযোগ থাকত না। এখন অন্তত কিছুটা তো সময় ফিরিয়ে দিতে পারব।”

এই অনুশোচনার মাঝেই তিনি খুঁজে পেয়েছেন জীবনের নতুন প্রেম, তবে সেই সম্পর্ক নিয়েও এখন কিছুটা দ্বিধা, কারণ অতীতের মতো একই ভুল যেন আর না হয়।

উল্লেখযোগ্য যে, আমির খানের অভিনীত নতুন ছবি ‘সিতারে জামিন পার’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও অভিনেতার ব্যক্তিগত এই উপলব্ধি ভক্তদের মধ্যে এক ভিন্ন মাত্রার আবেগ তৈরি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
সিনিয়র প্রজেক্ট অফিসার পদে ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাকে প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলছে ৩১ জুলাই পর্যন্ত

পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ: শুভেন্দু অধিকারী

ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের তেহরান হামলায় বড় ধাক্কা

ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের তেহরান হামলায় বড় ধাক্কা

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৯ আগস্ট, ২০২৫)

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১২ মে, ২০২৫)

গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে সাবেক স্পিকার শিরীন শারমিনের চাঞ্চল্যকর তথ্য

গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে সাবেক স্পিকার শিরীন শারমিনের চাঞ্চল্যকর তথ্য

কদবেলের অসাধারণ উপকারিতা

কদবেলের অসাধারণ উপকারিতা

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ সেপ্টেম্বর, ২০২৫)

সিনিয়র প্রজেক্ট অফিসার পদে ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিওতে প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন শিগগির

বাংলাদেশ ব্যাংক জুলাই-আগস্টের আকু বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নে