বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৪০

৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সিজেপির পুনরায় আন্দোলন কর্মসূচির ঘোষণা

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সিজেপির পুনরায় আন্দোলন কর্মসূচির ঘোষণা

৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সিজেপির পুনরায় আন্দোলন কর্মসূচির ঘোষণা

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি পূরণ হলেও, দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে সংবাদের শিরোনাম হওয়া সংগঠনটি আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানী নতুন নয়াদিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদরদপ্তর পর্যন্ত এক শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই সরকার প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় তারা এই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে।এতে পরীক্ষা কেন্দ্রিক অনিয়মের কারণে প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবার ও পূর্বে পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।সিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাম্প্রতিক বৈঠকে অভিযোগ করা হয় যে, পূর্বের প্রতিশ্রুতি রক্ষায় সরকার শুরু থেকেই নানা ধরনের টালবাহানা ও কালক্ষেপণের আশ্রয় নিয়ে আসছে।

উল্লেখ্য, ইতিপূর্বে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সহজ করতে দেশজুড়ে দায়ের হওয়া এফআইআরের তালিকা চেয়েছিলেন সর্বোচ্চ আদালত, তবে সিজেপির দাবি অনুযায়ী সে তালিকা সরবরাহে সরকার অস্বীকৃতি জানায়।এ ছাড়া পূর্বের প্রতিশ্রুতি অনুসারে লিখিত আশ্বাস না পাওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে আইনি পদক্ষেপ না তোলায় তরুণদের আস্থা ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

দীর্ঘ আন্দোলনের জের ধরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিপূরণের আশ্বাস মেলার পর গত মাসে সাময়িকভাবে তাদের আন্দোলন বন্ধ করা হয়েছিল।তবে নতুন করে শুরু হওয়া এই কর্মসূচি ছাত্রসমাজ ও যুবকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংঘাতপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।আগামী ৫ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচিটি ঘিরে ইন্ডিয়া গেট এলাকায় শিক্ষার্থী ও বিভিন্ন তরুণ সমাজকে সর্বাত্মকভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপির সমন্বয়করা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরানে সংযুক্ত আরব আমিরাতের গোপন হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরানে সংযুক্ত আরব আমিরাতের গোপন হামলা

ম্যানসিটি ছাড়ার পর ১৫ বছরের বিরতির ইঙ্গিত পেপ গার্দিওলার, বার্সায় ফেরার সম্ভাবনা নাকচ

ম্যানসিটি ছাড়ার পর ১৫ বছরের বিরতির ইঙ্গিত পেপ গার্দিওলার, বার্সায় ফেরার সম্ভাবনা নাকচ

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ জানুয়ারি, ২০২৬)

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্ট

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্ট

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১ ফেব্রুয়ারি, ২০২৬)

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদিকে নিয়ে পৃথ্বীরাজ চবনের বিতর্কিত মন্তব্য

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদিকে নিয়ে পৃথ্বীরাজ চবনের বিতর্কিত মন্তব্য

সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা: ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ৯

সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা: ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ৯

ভারতের পররাষ্ট্রনীতি বদলাতে বললেন জয়শঙ্কর

করাচিতে সেনাবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনাসহ নিহত ৬

করাচিতে সেনাবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনাসহ নিহত ৬

৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন ও পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন ও পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ