৪৫তম বিসিএস নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ: ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এই বিসিএস থেকে মোট ৫৪৫ জনকে সাময়িকভাবে (প্রভিশনাল) নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।
এ পরীক্ষার আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫টি সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
মন্তব্য করুন



















