মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:৫০

৪০ বছরের পর নারীদের তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৬, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
৪০ বছরের পর নারীদের তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান

৪০ বছরের পর নারীদের তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন পরিবর্তন আসে, এবং সে অনুযায়ী খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে ক্লান্তি, হাড়ে ব্যথা, হঠাৎ মাথা ঘোরা বা চোখের নিচে কালো দাগের মতো উপসর্গ দেখা দিতে পারে। অলিম্পিক স্পোর্টস নিউট্রিশনিস্ট রায়ান ফার্নান্দো মনে করেন, এসব কেবল ক্লান্তির লক্ষণ নয়, বরং শরীরে পুষ্টির ঘাটতির ইঙ্গিতও দিতে পারে। বিশেষ করে আয়রন, ফোলেট এবং ভিটামিন বি১২ এর অভাব এই সমস্যাগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এই তিনটি পুষ্টি উপাদান একসঙ্গে কাজ করে, তাই একটির ঘাটতি অন্যদুটির কার্যকারিতাকেও প্রভাবিত করে। ৪০ বছরের পর নারীদের জন্য এই তিনটি উপাদান যথেষ্ট পরিমাণে গ্রহণ করা জরুরি।

১. আয়রন:
আয়রন শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, মাথা ঘোরা এবং দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন প্রায় ১৮ মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়, যা অর্গান মিট, পালং শাক এবং বাদামের মতো খাবার থেকে পাওয়া সম্ভব।

২. ফোলেট:
ফোলেট শরীরে আয়রন শোষণে সহায়তা করে এবং লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ফোলেট গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। এটি বিটরুট, কমলালেবু অথবা রান্না করা ব্রকলির মতো সবজিতে সহজেই পাওয়া যায়।

৩. ভিটামিন বি১২:
ভিটামিন বি১২ মস্তিষ্ক ও স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে এবং ডিএনএ ও লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ। এটি হোমোসিস্টিন নামক একটি অ্যামাইনো অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে, যা হৃদরোগ, স্ট্রোক ও অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়। বি১২ শরীরে ফোলেট সক্রিয় করতেও সাহায্য করে। দুধ, মাছ কিংবা ফোর্টিফাইড খাবার থেকে প্রতিদিন ২.৬ মাইক্রোগ্রাম বি১২ গ্রহণ করা উচিত।

পুষ্টির ঘাটতি পূরণ করে ৪০ বছরের পর সুস্থ জীবনযাপনের জন্য এই তিনটি উপাদান নিয়মিত খাদ্যতালিকায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্ণ, মস্কো থেকে মোজতবা খামেনির বার্তা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্ণ, মস্কো থেকে মোজতবা খামেনির বার্তা

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  - ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  – ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৩১ মে, ২০২৬)

পারমাণবিক কর্মসূচি ত্যাগে ইরানকে হোয়াইট হাউসের আহ্বান, শান্তির সুযোগ এখনো আছে বলছে যুক্তরাষ্ট্র

পারমাণবিক কর্মসূচি ত্যাগে ইরানকে হোয়াইট হাউসের আহ্বান, শান্তির সুযোগ এখনো আছে বলছে যুক্তরাষ্ট্র

শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার পর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত

শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার পর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে, নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে, নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি

ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই সৌদি জাহাজ আটকালো ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা

ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই সৌদি জাহাজ আটকালো ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা