রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১১:০২

২৯৯ রানে থেমেও ইতিহাসে সুদীপ ঘরামি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
২৯৯ রানে থেমেও ইতিহাসে সুদীপ ঘরামি

২৯৯ রানে থেমেও ইতিহাসে সুদীপ ঘরামি

ভারতের রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলার হয়ে অসাধারণ এক ইনিংস খেলেছেন সুদীপ ঘরামি। ২৯৯ রান করে আউট হয়ে তিনি থেমেছেন ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। শেখ রশিদের বলে আউট হলেও তিনশ ছোঁয়া না লাগলেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন বাংলার এই ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে ২৯৯ রানে আউট হওয়া ব্যাটার খুবই বিরল। সুদীপের আগে মাত্র চারজন ক্রিকেটার এই সংখ্যায় থেমেছেন। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ডন ব্র্যাডম্যান ২৯৯ রানে আউট হয়েছিলেন। এরপর ১৯৮৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ২৯৯ রানে থামেন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো।

২০০৬ সালে কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে ২৯৯ রানে আউট হন মাইক পাওয়েল। এছাড়া ১৯৮৯ সালে মধ্যপ্রদেশের বিপক্ষে মহারাষ্ট্রের শান্তনু সুগবেকর ২৯৯ রানে অপরাজিত ছিলেন, যা এখনো একমাত্র অপরাজিত ২৯৯ রানের ইনিংস। এবার সেই বিরল তালিকায় নতুন করে যুক্ত হলেন সুদীপ ঘরামি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার ২৯৯ রানে আউট হলেন, যা সুদীপকে এনে দিয়েছে আরেকটি অনন্য রেকর্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশ ২৯৫ রান করলে জবাবে বাংলা তোলে বিশাল ৬২৯ রান। সুদীপের ৫৯৬ বলের ইনিংসে ছিল ৩১টি চার ও ৬টি ছক্কা, যার সুবাদে সেমিফাইনালে পৌঁছানোর পথে অনেকটাই এগিয়ে গেল বাংলা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
এপস্টেইন নথিতে বিল গেটসের নাম থাকা নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা

এপস্টেইন নথিতে বিল গেটসের নাম থাকা নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা

সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করলো ইসরায়েল

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা: বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা: বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মণিপুরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ১০

মণিপুরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ১০

উত্তরায় ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ১,৬৬২ জন

ফিলিস্তিন বিক্রির জন্য নয়: মাহমুদ আব্বাস

ফিলিস্তিন বিক্রির জন্য নয়: মাহমুদ আব্বাস

মেডিকেল ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান, কাগজপত্র যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

মেডিকেল ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান, কাগজপত্র যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  - ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি  – ট্রাম্পের হুমকির প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প