মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:০২

২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, তিন আসনের ফল স্থগিত

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, তিন আসনের ফল স্থগিত

২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, তিন আসনের ফল স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২১৩টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি ৫টি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৭ জন। শুক্রবার দুপুরে কমিশন এসব তথ্য জানায়।

তবে তিনটি আসনের ফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। কমিশন জানিয়েছে, আপিল বিভাগের বিচারাধীন মামলা ও আইনি বাধ্যবাধকতার কারণে সংশ্লিষ্ট আদালতের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত এসব আসনের ফল প্রকাশ করা হবে না।

চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী-এর ক্ষেত্রে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) সংক্রান্ত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশে আইনগত বাধা থাকায় কমিশন ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর-এর ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এবং শেরপুর-2 আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) সংক্রান্ত আপিল বিভাগের আদেশের কারণে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। তবে সংশ্লিষ্ট মামলার চূড়ান্ত আদেশের ওপরই তাদের নির্বাচনের ফলাফল নির্ভর করবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি