মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৫০

২৫ বছরের পুরোনো অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যার বন্ধ করছে অ্যাডোবি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
২৫ বছরের পুরোনো অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যার বন্ধ করছে অ্যাডোবি

২৫ বছরের পুরোনো অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যার বন্ধ করছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে গিয়ে দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পাশাপাশি গ্রাহকদের ইমেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর চালু থাকবে না।

তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্যদিকে সাধারণ গ্রাহকেরা সহায়তা পাবেন আগামী বছরের মার্চ পর্যন্ত। এই ঘোষণায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। তাদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।

অ্যাডোবি তাদের এক প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। কিন্তু প্রযুক্তির ধারা বদলাচ্ছে এবং নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা মেনেই সফটওয়্যারটির সমর্থন বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, অ্যাডোবির বর্তমান মনোযোগ এখন এআই–সমৃদ্ধ পণ্যের দিকে এবং অ্যানিমেট সেই নতুন দিকনির্দেশনার সঙ্গে আর মানানসই নয়।

অবাক করা বিষয় হলো, অ্যানিমেটের পূর্ণ বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো সফটওয়্যারও সুপারিশ করতে পারেনি অ্যাডোবি। বরং তারা বলছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে অ্যানিমেটের কিছু কাজের বিকল্প পেতে পারেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল ব্যবহার করা যেতে পারে এবং সহজ অ্যানিমেশন ইফেক্টের জন্য অ্যাডোবি এক্সপ্রেস কাজে লাগতে পারে। অ্যাডোবি জানিয়েছে, যাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসে অটল রংপুর, ফাহিম আশরাফের চোখ প্লে-অফে

চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসে অটল রংপুর, ফাহিম আশরাফের চোখ প্লে-অফে

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

BPL নিলামে দলে পড়েনি এক ঝাঁক তারকা ক্রিকেটার

BPL নিলামে দলে পড়েনি এক ঝাঁক তারকা ক্রিকেটার

ইয়ান লেকুন

মেটা ছাড়ছেন ইয়ান লেকুন, গড়ছেন নিজস্ব এআই স্টার্টআপ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে তুলে নিয়ে যুবলীগ নেতার নির্যাতন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে তুলে নিয়ে যুবলীগ নেতার নির্যাতন

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১২ জুলাই, ২০২৬)

ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

বিশ্বের নেতৃত্বে পৌঁছার সুযোগ রয়েছে বাংলাদেশের: ড. ইউনূস

বিশ্বের নেতৃত্বে পৌঁছার সুযোগ রয়েছে বাংলাদেশের: ড. ইউনূস

পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান : পাল্টে যেতে পারে অর্থনীতি

পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান : পাল্টে যেতে পারে অর্থনীতি

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী