শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:২৬

২০২৫ সালের শেষেই চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
২০২৫ সালের শেষেই চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

২০২৫ সালের শেষেই চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

চলতি বছরের শেষ দিকে পাকিস্তান-ইরান-তুরস্ক রুটে নতুন মালবাহী ট্রেন পরিষেবা চালু হবে। সবকিছু ঠিক থাকলে ৩১ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলের উদ্দেশে প্রথম ট্রেন যাত্রা শুরু করবে।

পাকিস্তানের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রস্তাবিত ট্রেনটি সম্পূর্ণভাবে পণ্যবাহী হবে এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত রুটে ট্রেনটি প্রথমে তাফতান সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার।

তারপর ট্রেনটি জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও রাশিয়া পার হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে। পুরো রুটের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে পৌঁছাতে সময় লাগবে ২০ থেকে ২৫ দিন।

প্রস্তাবিত ট্রেনটির নাম রাখা হয়েছে আইটিআই (ইসলামাবাদ-তেহরান-তুরস্ক) ট্রেন সার্ভিস। রেলমন্ত্রী বলেন, প্রকল্পটি আগে চালু করতে চেয়েছিলেন, তবে আঞ্চলিক স্থিতিশীলতার কারণে বিলম্ব হয়েছিল। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সমস্ত প্রশাসনিক ও লজিস্টিক কাজ সম্পন্ন হওয়ার পর ৩১ ডিসেম্বর প্রথম ট্রেন ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হবে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২০ এপ্রিল, ২০২৬

মেটা ও মিডজার্নির মধ্যে নতুন চুক্তি

মেটা ও মিডজার্নির মধ্যে নতুন চুক্তি

মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত করবে ইসি, কঠোর নিরাপত্তার ঘোষণা

মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত করবে ইসি, কঠোর নিরাপত্তার ঘোষণা

শেখ পরিবারসহ ১১টি গ্রুপের ১ লাখ ৩০ হাজার কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শেখ পরিবারসহ ১১টি গ্রুপের ১ লাখ ৩০ হাজার কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন সংগঠনের ৩০০ নেতাকর্মীর যোগদান

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন সংগঠনের ৩০০ নেতাকর্মীর যোগদান

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১১ অক্টোবর, ২০২৫)

মঙ্গলবার নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল, আলোচনায় ‘আইফোন এয়ার’

মঙ্গলবার নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল, আলোচনায় ‘আইফোন এয়ার’

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২ মার্চ, ২০২৫)

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ’

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা