শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:১৩

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, “সরকার পহেলা জুলাই ‘জুলাই’ উদযাপনের জন্য তার ক্যালেন্ডার ঘোষণা করতে চলেছে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে, অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশের দিকে চোখ রাখুন।”

এর আগে আরেক পোস্টে তিনি বলেন, সাংবাদিকতার ব্যর্থতার ফলেই আজ প্রেসার গ্রুপ গড়ে উঠছে। তিনি লেখেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। গত ১৫ বছরে তাদের ন্যূনতম নাগরিক স্বাধীনতা ছিল না।”

তিনি আরও দাবি করেন, “গত বছরের ২৮ জুলাই কিছু শীর্ষ সাংবাদিক শেখ হাসিনাকে বলেছেন— ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। এখন এই বাস্তবতা থেকে নতুন করে ভয় তৈরি হচ্ছে, এবং সেই ভয় থেকেই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ভিসা

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা কাটছে, চালু হচ্ছে টুরিস্ট ভিসা

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

পুরনো রেডিওর সুরে ফিরছে হারানো দিনের স্মৃতি

পুরনো রেডিওর সুরে ফিরছে হারানো দিনের স্মৃতি

স্কুলে ভর্তি – মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কয়েক হাজার শীক্ষার্থী নির্বাচিত!

আজকের মূদ্রার হার (১৭ ডিসেম্বর, ২০২৪)

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ডিভিশনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ

রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয়: তারেক রহমান

সাইফ আলী খানের ওপর হামলাকারী গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ

সাইফ আলী খানের ওপর হামলাকারী গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ

মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি যাত্রীবাহী বিমানে যুক্তরাষ্ট্রের হামলা

মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি যাত্রীবাহী বিমানে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী আটক

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী আটক