শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৬

১৪ বছরের দাম্পত্যে ইতি জয় ভানুশালি ও মাহি ভিজের

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
১৪ বছরের দাম্পত্যে ইতি জয় ভানুশালি ও মাহি ভিজের

১৪ বছরের দাম্পত্যে ইতি জয় ভানুশালি ও মাহি ভিজের

হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের সম্পর্কে শেষ পর্যন্ত ভাঙন দেখা দিয়েছে। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন ও তিন সন্তানের পিতামাতা এই তারকা জুটি এবার বিচ্ছেদের পথে হেঁটেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস ধরে এক ছাদের নিচে থাকছেন না জয় ও মাহি।

চলতি বছরের জুলাই মাস থেকেই তাদের ডিভোর্সের গুঞ্জন ছড়ায়। তবে সে সময় এই বিষয়ে তারা মুখ খোলেননি। কিছুদিন আগে মাহি জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কাউকে কোনও ব্যাখ্যা দিতে বাধ্য নন। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য প্রমাণিত হয়েছে। তাদের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, জুলাই-আগস্ট মাসেই তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন, যদিও বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।

একসময় জয়-মাহির সামাজিক মাধ্যম ছিল তাদের সুখী জীবনের প্রতিচ্ছবি। তবে গত এক মাসে পরিস্থিতি বদলে যায়। একে অপরের সঙ্গে ছবি শেয়ার করা থেকে শুরু করে যৌথ ভ্লগ—সব কিছুই বন্ধ হয়ে যায়। তাদের মধ্যে কেন এই দূরত্ব তৈরি হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাহি নাকি স্বামী জয়কে নিয়ে সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলেন। এই অবিশ্বাসই ধীরে ধীরে সম্পর্কের ফাটলকে গভীর করে তোলে এবং শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়ায়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি ভিজ। ২০১৭ সালে তারা রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এবং ২০১৯ সালে তাদের কন্যা তারা জন্ম নেয়। তবে ২০২৪ সাল থেকেই তাদের সম্পর্কে অশান্তি শুরু হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে ঠেকে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১১ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ জানুয়ারি, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (৬ সেপ্টেম্বর, ২০২৫)

ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫)

বাদশাহ সালমানের উদ্যোগে ১০০ দেশের মুসল্লি ও ১ হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব

বাদশাহ সালমানের উদ্যোগে ১০০ দেশের মুসল্লি ও ১ হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ স্বৈরাচারের প্রথম ধাপ বলে মনে করেন এনসিপি নেতা

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ স্বৈরাচারের প্রথম ধাপ বলে মনে করেন এনসিপি নেতা

সভ্যতার সূতিকাগার: পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ

সভ্যতার সূতিকাগার: পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসর এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে জানালেন মন্ত্রী

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসর এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে জানালেন মন্ত্রী

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের সোয়াসের যৌথ পিএইচডি প্রোগ্রাম শুরু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের সোয়াসের যৌথ পিএইচডি প্রোগ্রাম শুরু