মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:২৩

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার ১০ হাজার টনের বিশাল যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে প্রতি বছর ২টি করে ৫ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। আগামী ৫ বছর পর্যন্ত এই বিশেষ সামরিক প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার বন্দর-শহর নাম্পোতে ‘চো হিয়ন’ নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এই কমিশন্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিম জং উন বলেন, চো হিয়নের পর খুব শীঘ্রই ‘ক্যাং কন’ নামের আরেকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে সামরিক অপারেশনের জন্য যুক্ত করা হবে। দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চো হিয়ন যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে যুক্ত করার আগে টানা ১৪ মাস ধরে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এই ডেস্ট্রয়ারটিতে উত্তর কোরিয়ার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে, যেখান থেকে গত এপ্রিল মাসেও সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

মঙ্গলবারের বক্তব্যে কিম জং উন আরও দাবি করেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে নিজেদের সামরিক ও নৌ সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প উত্তর কোরিয়ার হাতে নেই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি