শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৫৭

হোয়াইট হাউজে ঢুকেই নতুন যুদ্ধের ঘোষণা দেবেন ট্রাম্প।

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

হোয়াইট হাউজে ঢুকেই নতুন যুদ্ধের ঘোষণা দেবেন ট্রাম্প।

দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই নারী অধিকার ও অভিবাসীদের জন্য হুমকি হয়ে উঠেছেন এই রিপাবলিকান নেতা। যদিও তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এই নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সীমান্তে মিত্রদের হারাতে পারে, যার পরিণতি অনুমান করা কঠিন।

মঙ্গলবার ২৬ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চীন, মেক্সিকো এবং কানাডার ওপর নতুন করে কর আরোপ করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে তিনি এই বাণিজ্যযুদ্ধ শুরু করতে চান।

ট্রাম্প জানিয়েছেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যার মাধ্যমে মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চীনের ওপর আরও ১০ শতাংশ কর আরোপ করা হবে, ফলে চীন থেকে আসা পণ্যের শুল্ক দাঁড়াবে ৩৫ শতাংশ। তিনি বলেন, বেইজিং মার্কিন বাজারে সিন্থেটিক ওপিওড ফেন্টানাইলের চোরাচালান বন্ধ না করা পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি এই নির্বাহী আদেশ বাস্তবায়ন করেন, তবে যুক্তরাষ্ট্রের অন্যতম তিন প্রধান বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্কের বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হবে। মেক্সিকো এবং কানাডার ওপর এই কর আরোপ দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তির লঙ্ঘন করবে।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো এবং কানাডার ওপর এসব কর ততদিন কার্যকর থাকবে, যতদিন না তারা মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে কার্যকর ব্যবস্থা নেয়। তিনি মন্তব্য করেন, “এটি সমস্যাগুলোর সমাধানের জন্য একটি উপযুক্ত সময়।”

ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক লাভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং বাণিজ্য যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হবে না। এর আগে নির্বাচনী প্রচারণায় ফেন্টানাইল চোরাচালান বন্ধে চীন এবং মেক্সিকোর ওপর শতভাগ কর আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

থিম্পুতে বাংলাদেশ ভুটান সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত

থিম্পুতে বাংলাদেশ ভুটান সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত

বিআরবি

বিআরবি কেবলসে নিয়োগ: ডেপুটি জেনারেল ম্যানেজার (ভ্যাট) পদে আবেদন চলমান

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৩১ মে, ২০২৬

পারমাণবিক বোমা তৈরির ইউরোনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ

পারমাণবিক বোমা তৈরির ইউরোনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ

গণহত্যার অভিযোগ - এসি তানজিলসহ তিন পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

গণহত্যার অভিযোগ – এসি তানজিলসহ তিন পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

পানির নিচে ৫০ হাজার কিলোমিটার কেবল স্থাপনের ঘোষণা মেটার

পানির নিচে ৫০ হাজার কিলোমিটার কেবল স্থাপনের ঘোষণা মেটার

বৃষ্টিতে ভেসে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

বৃষ্টিতে ভেসে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

শান্তির পথে ইউক্রেন! লন্ডনে সমর্থন পেল জেলেনস্কি, ট্রাম্পের সাথে চুক্তিতে রাজি (1)

শান্তির পথে ইউক্রেন? লন্ডনে সমর্থন পেল জেলেনস্কি, ট্রাম্পের সাথে চুক্তিতে রাজি

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস চালু, ব্যতিক্রম একটি