বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৭:২২

হুথিদের অভিযানে ইয়েমেনে ২০ জাতিসংঘ কর্মী আটক

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
হুথিদের অভিযানে ইয়েমেনে ২০ জাতিসংঘ কর্মী আটক

হুথিদের অভিযানে ইয়েমেনে ২০ জাতিসংঘ কর্মী আটক

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে হুথি কর্তৃপক্ষ অন্তত ২০ জন কর্মীকে আটক করেছে। আটকের ঘটনায় পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জন কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতি সমাধান এবং আটক সবার মুক্তির জন্য তারা হুথি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হুথি কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুপ্তচর। তবে জাতিসংঘ এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে।

অভিযানের সময় হুথিরা কার্যালয়ের কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। আটককৃতদের মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর কর্মীরাও রয়েছেন। চলতি বছরের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী এবং ২৩ জন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনার পর জাতিসংঘ সানা কার্যালয়ে তাদের কার্যক্রম স্থগিত করে, মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিয়েছে। ইয়েমেনে চলমান যুদ্ধ দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে রূপান্তর করেছে এবং কোটি কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত