বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:৫৩

হাম নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী এম এ মুহিতের

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৯, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
হাম নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী এম এ মুহিতের

হাম নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী এম এ মুহিতের

হাম নিয়ন্ত্রণে আনতে এবং চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক করতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম নিয়ে আয়োজিত এক গবেষণা ফলাফল প্রকাশ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, দেশে হামে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে এবং হাসপাতালে উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতেই বর্তমানে জোর দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকারি চিকিৎসা খাত সংকটের মুখে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠে শিশুমৃত্যু হ্রাস ও চিকিৎসা নিশ্চিতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আগামী দুই-তিন মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে নতুন পাঁচটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল তাদের কার্যক্রম শুরু করবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগে করা একটি গবেষণার তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টির শিকার এবং হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে মায়ের দুধ পায়নি। এ ছাড়া টিকার বয়স হয়নি কিংবা একেবারেই টিকা পায়নি—এমন শিশুদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি ধরা পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আজকের আবহাওয়া (১১ ডিসেম্বর, ২০২৪)

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ জানুয়ারি, ২০২৫)

ফিলিস্তিনে একদিনে নিহত ৭৫, গাজা সিটি ‘আতঙ্কের নগরী’

ফিলিস্তিনে একদিনে নিহত ৭৫, গাজা সিটি ‘আতঙ্কের নগরী’

জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

গ্রিনল্যান্ড বিতর্কঃ সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ ডেনমার্কের

গ্রিনল্যান্ড বিতর্কঃ সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ ডেনমার্কের

শাহরুখ খানের বিলাসবহুল গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা: এক রাতের জন্য খরচ ১ লাখ ৯৬ হাজার টাকা

শাহরুখ খানের বিলাসবহুল গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা: এক রাতের জন্য খরচ ১ লাখ ৯৬ হাজার টাকা

জুলাই অভ্যুত্থয় মামলায় মৃত্যুদণ্ড পেলেন শেখ হাসিনা: বিবাহবার্ষিকীর দিনেই ঘোষণা হলো ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থয় মামলায় মৃত্যুদণ্ড পেলেন শেখ হাসিনা: বিবাহবার্ষিকীর দিনেই ঘোষণা হলো ঐতিহাসিক রায়

অসদাচরণের অভিযোগে এনবিআরের যুগ্ম কমিশনার লুৎফুল কবির সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে এনবিআরের যুগ্ম কমিশনার লুৎফুল কবির সাময়িক বরখাস্ত

নির্বাচনী প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে-কলমে মহড়া শুরু

নির্বাচনী প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে-কলমে মহড়া শুরু

ভারত-চীন সম্পর্কের উষ্ণতা: শিগগিরই শুরু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল

ভারত-চীন সম্পর্কের উষ্ণতা: শিগগিরই শুরু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল