শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৭

হামাস ফেরত দিল ইসরায়েলি জিম্মির দেহাংশ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
হামাস ফেরত দিল ইসরায়েলি জিম্মির দেহাংশ

হামাস ফেরত দিল ইসরায়েলি জিম্মির দেহাংশ

দখলদার ইসরায়েলের হাতে সোমবার একটি কফিন পৌঁছে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে রয়েছে ২০০৩ সালে হামাসের হাতে গ্রেফতার হওয়া ইসরায়েলি জিম্মি অফির তাজাফাতির মরদেহের বাকি অংশ। এই অংশ ইসরায়েলি সেনারা ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল।

ইসরায়েল এই মরদেহ ফেরত না দিয়ে অন্য একজনের দেহাংশ পাওয়ায় ক্ষুব্ধ। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেন। এতে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দখলদারদের কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির শুরু থেকেই হামাস চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদিও চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও এটি এখনও হয়নি।

ফেরত দেওয়া কফিনে থাকা দেহাংশের বিষয়টি ইসরায়েলে চাঞ্চল্য তৈরি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত