হামাসের মাধ্যমে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর
আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দুই জিম্মির মরদেহবাহী কফিন হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রেডক্রসের মাধ্যমে কফিনগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছে পৌঁছে।
মরদেহগুলো এখন আবু করিম ফরেনসিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্ত করতে দুই-একদিন সময় লাগতে পারে, যদিও পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কফিনগুলোতে কোনো বিস্ফোরক বা বোমা আছে কি না তা প্রথমে পরীক্ষা করা হবে। এরপর কফিনগুলো ইসরায়েলি পতাকায় মুড়ানো হবে।
এই দুই মরদেহ শনাক্ত হলে হামাসের কাছে আর মাত্র ১১ জিম্মির মরদেহ বাকি থাকবে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই দিনই ২০ জীবিত জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়। হামাস যেসব জায়গায় মরদেহ লুকিয়ে রেখেছিল, সেখানে কয়েকটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় উদ্ধার করতে কিছুদিন সময় লাগতে পারে।
তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল দুইবার লঙ্ঘন করেছে এবং গাজায় হামলা চালিয়ে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র পরশুদিন একরাতে ১০৪ জন নিহত হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল


















