শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৩২

হযরত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
হযরত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে

হযরত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্ট করা হচ্ছে।

পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। শেখ বশিরউদ্দীন জানান, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বৈঠকে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি