মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২৯

স্ত্রীর অসুস্থতা নিয়ে মন্তব্য করে চরম সমালোচনার মুখে অভিনেতা মুকিত জাকারিয়া

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৭, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
স্ত্রীর অসুস্থতা নিয়ে মন্তব্য করে চরম সমালোচনার মুখে অভিনেতা মুকিত জাকারিয়া

স্ত্রীর অসুস্থতা নিয়ে মন্তব্য করে চরম সমালোচনার মুখে অভিনেতা মুকিত জাকারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া সম্প্রতি স্ত্রীর অসুস্থতা নিয়ে করা একটি মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজ বক্তব্যে প্রায়ই আলোচনায় আসা এই অভিনেতা এবার নেটিজেনদের তীব্র ক্ষোভের কারণ হয়ে উঠেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকিত জাকারিয়া নিজের এক পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘রাত ৪টায় বললাম ও বউ পরোটা খাইয়ুম, স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো, আলহামদুলিল্লাহ্‌।’ তার এই বক্তব্যটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মাঝে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে, স্ত্রীর ১০২ ডিগ্রি তীব্র জ্বরের মধ্যে রাত চারটায় তাকে দিয়ে খাবার তৈরি করানো কতটা মানবিক। ব্যবহারকারীদের একাংশ অভিনেতার এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও নির্লজ্জ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন, আবার কেউ কেউ একজন শিল্পীর কাছ থেকে এমন অসংবেদনশীল বক্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার আলোয় আসেন মুকিত জাকারিয়া। পরবর্তীতে তিনি টিভি নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি