বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:২৪

স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৭, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

চীন প্রতিনিধি: চীনের গুয়াংজুতে স্টাডি সার্কেল চীন এর দুই দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

সম্মেলনে স্টাডি সার্কেল চীন এর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের ডিরেক্টর, কো-অর্ডিনেটর ও কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

আগত অতিথিবৃন্দকে বিমানবন্দরে স্বাগত জানান, স্টাডি সার্কেল চীন এর নবনির্বাচিত ডিরেক্টর মো. গোলাম কাদের সিদ্দিকী, ডেপুটি ডিরেক্টর আজিজ আহমদ, ডেপুটি ডিরেক্টর ড. মুজাম্মেল হক, পরামর্শ সভার সদস্য সাব্বির আহমদ, সংগঠনের সদস্য আতিকুর রহমান, রেদওয়ানুল হক, আশিকুল ইসলাম শাওন, মনিরুজ্জামান শিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাডি সার্কেল

সম্মেলনে বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন বিশেষ করে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও কলকারখানা স্থাপনের মতো খাতকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় আনার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তারা চীন প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সে সমস্যা সমাধানের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই সম্মেলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন স্টাডি সার্কেল চীন এর নবনির্বাচিত ডিরেক্টর গোলাম কাদের সিদ্দিকী।

চীনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশি ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি জোরদার, ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ

কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি জোরদার, ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫

আজকের মুদ্রার হার (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৯ ডিসেম্বর, ২০২৫)

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ

আইপিডিসি ফাইন্যান্সে চার জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

জলি এলএলবি ৩-এ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির আদালত যুদ্ধ

জলি এলএলবি ৩-এ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির আদালত যুদ্ধ

জাতিসংঘের সতর্কবার্তা: ২০২৫ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর মধ্যে একটি

জাতিসংঘের সতর্কবার্তা: ২০২৫ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর মধ্যে একটি

সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা করছে অস্ত্রধারীরা, প্রাণহানি ছাড়াল ১৩০০

সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা করছে অস্ত্রধারীরা, প্রাণহানি ছাড়াল ১৩০০

জুলাই গণ-অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফরম আসছে, ঘোষণা জুনায়েদের

জুলাই গণ-অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফরম আসছে, ঘোষণা জুনায়েদের

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের