স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কোল্ড চেইন বিজনেস বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- পদের নাম: সেলস অফিসার (কোল্ড চেইন বিজনেস বিভাগ)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা ডিপ্লোমা অথবা স্নাতক পাস
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে এফএমসিজি শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
- চাকরির ধরন ও কর্মক্ষেত্র: ফুলটাইম, মাঠ পর্যায়ে
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে
- আবেদনের মাধ্যম: অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে
- আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬
মন্তব্য করুন


















