শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৩৭

স্কয়ার টেক্সটাইলের মুনাফা বাড়লেও লভ্যাংশ আগের মতো

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২২, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
স্কয়ার টেক্সটাইলের মুনাফা বাড়লেও লভ্যাংশ আগের মতো

স্কয়ার টেক্সটাইলের মুনাফা বাড়লেও লভ্যাংশ আগের মতো

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল পিএলসির ২০২৪-২৫ অর্থবছরে মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেড়েছে। তবে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য আগের বছরের মতো ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ৮৯ পয়সার তুলনায় ১ টাকা ৩৫ পয়সা বা ২২.৯২ শতাংশ বৃদ্ধি।

অর্থবছরের সমাপ্তিতে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ধনাত্মক ৫ টাকা ২৫ পয়সা হলেও, ২০২৩-২৪ অর্থবছরে এটি ঋণাত্মক ১২ টাকা ৫৯ পয়সা ছিল। এই বৃদ্ধি সত্ত্বেও স্কয়ার টেক্সটাইল আগের মতো ৩২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত