বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:১২

সৌদি আরবে ভ্রমণকারীদের নথি যাচাইয়ে এয়ারলাইন্সগুলোকে গাকার নতুন নির্দেশ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৭, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
সৌদি আরবে ভ্রমণকারীদের নথি যাচাইয়ে এয়ারলাইন্সগুলোকে গাকার নতুন নির্দেশ

সৌদি আরবে ভ্রমণকারীদের নথি যাচাইয়ে এয়ারলাইন্সগুলোকে গাকার নতুন নির্দেশ

সৌদি আরবে প্রবেশ, ত্যাগ কিংবা ট্রানজিট ব্যবহার করতে ইচ্ছুক সব যাত্রীর ভ্রমণ নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা)।সম্প্রতি গাকা থেকে জারিকৃত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সৌদি আরবের বিমানবন্দরে চলাচলকারী বাণিজ্যিক ও বেসরকারি সকল বিমান পরিষেবা সংস্থাকে এই নতুন নিয়ম মেনে চলার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা যে দেশে যাবেন, যেখান থেকে আসবেন বা ট্রানজিট হিসেবে যে দেশগুলো ব্যবহার করবেন, সেসব দেশের প্রবেশ ও প্রস্থানের সর্বশেষ নিয়মাবলী এয়ারলাইন্সগুলোকেই বাধ্যতামূলকভাবে তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে।এ সংক্রান্ত হালনাগাদ তথ্য কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিশিয়াল চ্যানেল কিংবা অনুমোদিত নিয়মপত্রের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

একই সঙ্গে, বিমানে ওঠার আগে বোর্ডিং পয়েন্টেই যেন যাত্রীদের সব বৈধ নথি সঠিকভাবে যাচাই করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।এর মূল উদ্দেশ্য হলো যাত্রীরা যেন তাদের প্র প্রয়োজনীয় ভ্রমণ নথি সঙ্গে রাখার ক্ষেত্রে আগে থেকেই সচেতন হতে পারেন এবং যাত্রাপথে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি জটিলতায় না পড়েন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি