রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৫৪

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৪৩৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৮৬৬ জন রয়েছেন। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক হাজার ৭৮৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ইয়েমেনি ৩৫ শতাংশ, ইথিওপিয়ান ৬৪ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ২ হাজার ৯৭৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ জনকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা ধার্য রয়েছে। দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বাস করে এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক এখানে কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে এই ধরনের আইন লঙ্ঘন ও গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি