বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:১৮

সৌদিতে অনুমোদন ছাড়া সভা-সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের জন্য

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৭, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
সৌদিতে অনুমোদন ছাড়া সভা-সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের জন্য

সৌদিতে অনুমোদন ছাড়া সভা-সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের জন্য

রিয়াদের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা জারি করেছে, যাতে তারা সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা এতে অংশগ্রহণ না করে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় কিছু প্রবাসী ইসতেরাহ/হলরুম, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন করেছে। এতে অংশগ্রহণের কারণে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু বাংলাদেশিকে আটক করেছে

এই পরিস্থিতিতে দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, প্রবাসীরা যথাযথ সৌদি অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশে অংশগ্রহণ বা আয়োজন থেকে বিরত থাকবেন। পাশাপাশি সকলকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত