মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:৫১

সৌদিকে আক্রমণ করলে সক্রিয় হবে মক্কা চুক্তি: হুথিদের পাকিস্তানের সতর্কবার্তা

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
সৌদিকে আক্রমণ করলে সক্রিয় হবে মক্কা চুক্তি: হুথিদের পাকিস্তানের সতর্কবার্তা

সৌদিকে আক্রমণ করলে সক্রিয় হবে মক্কা চুক্তি: হুথিদের পাকিস্তানের সতর্কবার্তা

সৌদি আরবের ওপর যেকোনো আগ্রাসী হামলা ‘ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা চুক্তি’ সক্রিয় করে তুলতে পারে বলে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, চুক্তির শর্তানুসারে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে পাকিস্তান তার সামরিক সক্ষমতা নিয়ে পাশে দাঁড়াতে বাধ্য থাকবে।

উল্লেখ্য, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মূল শর্ত হলো স্বাক্ষরকারী কোনো দেশ বাহ্যিক আক্রমণের শিকার হলে বাকি দেশগুলো আক্রান্ত অংশীদারের নিরাপত্তায় একযোগে এগিয়ে আসবে। যদিও হুথিদের দমনে রিয়াদ এখনো ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা চেয়েছে কি না তা তার জানা নেই বলে জানান পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী।

২০১৪ সালে শুরু হওয়া ইয়েমেন যুদ্ধের ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি ও হুথিদের মধ্যকার দূরত্ব আবারও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তির পর সম্প্রতি গত জুলাইয়ে সানা বিমানবন্দরে আক্রমণ এবং পরবর্তীতে ইয়েমেনের কারাগারে সৌদি জোটের হামলায় ১১ জন কয়েদি নিহত হওয়ার ঘটনায় উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘাতের সূচনা হয়।

এরই জের ধরে গত মঙ্গলবার সৌদির দক্ষিণাঞ্চলীয় ৪টি জেলায় ভয়াবহ হামলা চালায় হুথি গোষ্ঠী, যাতে অন্তত ৭৩ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক সংঘাত দ্রুত প্রশমিত হবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত