বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১০

সেমিফাইনালের বাধা ভেঙে নারী এশিয়া কাপের ফাইনালে চোখ জ্যোতির

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
সেমিফাইনালের বাধা ভেঙে নারী এশিয়া কাপের ফাইনালে চোখ জ্যোতির

সেমিফাইনালের বাধা ভেঙে নারী এশিয়া কাপের ফাইনালে চোখ জ্যোতির

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা। ফটোসেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে বিস্তারিত কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংযুক্ত আরব আমিরাতের সব খেলা রাতে ফ্লাডলাইটের নিচে হওয়ায় ঘরের মাঠেও সে অনুযায়ী অনুশীলন সেরেছে দল। বিশেষ প্রস্তুতি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে কাপ্তান জ্যোতি জানান, কৃত্রিম আলোয় দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই এবং দল পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এবারের টুর্নামেন্টে টাইগ্রেসদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার বৃত্ত ভেঙে এবার নতুন ইতিহাস গড়তে চান তারা। অধিনায়ক স্পষ্ট করে জানান, সেমিফাইনালের বাধা টপকাতে পারলে ফাইনাল এবং শিরোপা জয়ের নতুন সুযোগ তৈরি হবে। তাই পুরো দল এখন ধাপে ধাপে এগোনার পরিকল্পনা করছে।

এশিয়া কাপের পরই বাংলাদেশ নারী দল অংশ নেবে এশিয়ান গেমসে। সেই প্রতিযোগিতা নিয়েও নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন জ্যোতি। তিনি জানান, দেশবাসীকে একটি পদক উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। পূর্বে ব্রোঞ্জ ও রূপা জয়ের অভিজ্ঞতা থাকায় এবার স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করতে চান টাইগ্রেসরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত