মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৯

সুপার ফোরে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ, আফগানিস্তানের বিদায়

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
সুপার ফোরে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ, আফগানিস্তানের বিদায়

সুপার ফোরে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ, আফগানিস্তানের বিদায়

এক ম্যাচেই ঝুলে ছিল তিন দলের ভাগ্য। সেই রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাদের এ জয়ে সঙ্গী হয় বাংলাদেশও। অন্যদিকে, টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের ফলে এশিয়া কাপ থেকে বিদায় নেয় রশিদ খানের আফগানিস্তান।

ম্যাচটি নিয়ে টেনশনে ছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা থেকে শুরু করে দলের কোচিং স্টাফরাও। নিজেদের পক্ষে সমীকরণ মেলাতে খোলাখুলিভাবেই লঙ্কানদের সমর্থন করেছিলেন ভক্তরা। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটও এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ম্যাচের পরিস্থিতি বারবার পাল্টাতে দেখে কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি টেইট।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে আজই মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও সেটি নিয়ে ভাবছেন না টাইগারদের বোলিং কোচ। সংবাদ সম্মেলনে শন টেইট বলেন, ‘আমরা সম্প্রতি তাদের বিপক্ষে খেলেছি। একে অপরকে ভালোভাবে চিনি। কাজেই একটা দারুণ লড়াই হতে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘তারা আমাদের শেষ ম্যাচে হারিয়েছে। তবে ইতিবাচক দিক হলো আমরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারি, তারাও তাই করবে। আমরা একে অপরকে যথেষ্ট ভালো জানি।’

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কার এই লড়াই ঘিরে তাই ক্রিকেটভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি