মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৩১

সুপার ওভারে হারে বাংলাদেশ ‘এ’ দল—অধিনায়ক আকবরের আক্ষেপ শট সিলেকশনেই

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
সুপার ওভারে হারে বাংলাদেশ ‘এ’ দল—অধিনায়ক আকবরের আক্ষেপ শট সিলেকশনেই

সুপার ওভারে হারে বাংলাদেশ ‘এ’ দল—অধিনায়ক আকবরের আক্ষেপ শট সিলেকশনেই

দারুণ বোলিংয়ে পাকিস্তান শাহিন্সকে মাত্র ১২৫ রানে থামিয়ে আত্মবিশ্বাসী শুরু পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ছয়ের সামান্য বেশি রান রেটেই ম্যাচ জেতা সম্ভব ছিল। শুরুটাও হয়েছিল আশাব্যঞ্জক। কিন্তু পাকিস্তানি স্পিনাররা আক্রমণ শুরু করতেই ব্যাটিং লাইনআপে ধস নামে। মাত্র ৫৩ রানে সাত উইকেট হারিয়ে নিশ্চিত হার সামনে দাঁড়ায় জুনিয়র টাইগারদের।

ঠিক সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন দেখান রাকিবুল হাসান। তার বিদায়ের পর আবারও বিপদ দেখা দিলেও শেষ জুটিতে ১৯তম ওভারে তিনটি ছক্কা মারেন আব্দুল গফফার সাকলাইন ও রিপন মণ্ডল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান; তারা তুলে ৬, ফলে ম্যাচ যায় সুপার ওভারে।

সুপার ওভারে অবশ্য আর জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। এক ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৬ রান যোগ হয়। জবাবে পাকিস্তান দল ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ম্যাচজুড়ে ক্যাচ মিস, দায়িত্বহীন শট এবং মিডল অর্ডারের ব্যর্থতা—সব মিলিয়ে হাতের মুঠোয় আসা ম্যাচটিই ফসকে যায়।

পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক আকবর আলী বলেন, ‘ম্যাচ জেতার বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের শট সিলেকশন ভালো ছিল না, এটার জন্য আমরা শুধু আমাদেরকেই দায় দিতে পারি। দল হিসেবে যা অর্জন করেছি, সেটার জন্য ছেলেদের নিয়ে আমি গর্বিত।’

স্পিনারদের বিপক্ষে দুর্বলতা নিয়েও কথা বলেন তিনি, ‘আমরা জানি এই ধরনের উইকেটে স্পিনের বিপক্ষে খেলা সহজ ছিল না। একটা সময় নিয়মিত আউট হতে শুরু করেছিলাম, কিন্তু লোয়ার অর্ডাররা তাদের জাত চেনাল। আমরা সত্যিই তরুণ গ্রুপ, অনেক কিছুর উন্নতি করতে হবে।’

খেলা দেখতে আসা প্রবাসী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান আকবর আলী—‘প্রত্যেক ম্যাচেই ভাই-বোনেরা এসে সমর্থন দিয়েছে। দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।’

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
জার্মানির সতর্কবার্তা: গাজা ফিলিস্তিনিদের, দখল মেনে নেওয়া হবে না

জার্মানির সতর্কবার্তা: গাজা ফিলিস্তিনিদের, দখল মেনে নেওয়া হবে না

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

ফেসবুকের টার্গেটেড বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী তানিয়া ও’ক্যারল

ফেসবুকের টার্গেটেড বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী তানিয়া ও’ক্যারল

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়ে যা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম৷

আজকের আবহাওয়া (১০ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ জুন, ২০২৬)

যুক্তরাষ্ট্রে অনিয়মে বাতিল হলো ভারতের আমের চালান

যুক্তরাষ্ট্রে অনিয়মে বাতিল হলো ভারতের আমের চালান

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৯ অক্টোবর, ২০২৫)

অধ্যাপক ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক, রোহিঙ্গা সংকট ও পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আলোচনা

অধ্যাপক ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক, রোহিঙ্গা সংকট ও পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ