সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:১৫

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

প্রতিবেদক
staffreporter
মে ৩০, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মোট ৭২১ একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই জমি হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গুজরাটের গান্ধীনগরে আয়োজিত এক সভায় অমিত শাহ জানান, এই জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি অত্যন্ত স্পর্শকাতর ‘চিকেন্স নেক’ এলাকার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ১০টি জেলার সীমান্ত রয়েছে, যা ভারতের অন্য যেকোনো রাজ্যের তুলনায় দীর্ঘতম।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু কিছু অংশ দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জমি চাওয়া হলেও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিজেপি এবং গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় নতুন রাজ্য সরকার বিএসএফের কাছে এই জমি হস্তান্তর করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ

চীনের সঙ্গে কৃষি, পাট ও সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২২ নভেম্বর, ২০২৫)

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও বেইমানি করিনি বললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও বেইমানি করিনি বললেন কর্নেল অলি

দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী মোদির সৌদি সফরের অতিরিক্ত ব্যয় নিয়ে সমালোচনা

ভারতের প্রধানমন্ত্রী মোদির সৌদি সফরের অতিরিক্ত ব্যয় নিয়ে সমালোচনা

রমজানের আলোয় আলোকিত লন্ডনের পিকাডিলি সার্কাস

রমজানের আলোয় আলোকিত লন্ডনের পিকাডিলি সার্কাস

মালয়েশিয়ায় নারী হত্যা মামলায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় নারী হত্যা মামলায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন

মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন

পাকিস্তানের ব্যাটিং ধস, ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জিতল উইন্ডিজ

পাকিস্তানের ব্যাটিং ধস, ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জিতল উইন্ডিজ