রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৮:৫২

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

প্রতিবেদক
staffreporter
মার্চ ৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের দাবি, তারা একটি সামরিক স্থাপনায় হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল। তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সানা আরও জানিয়েছে, হামলার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে। ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে, তবে হামলার বিশদ বিবরণ তারা দেয়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।

পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী কারদাহা এলাকায় “একটি সামরিক স্থানে হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুত করা হয়েছিল”। কারদাহা শহরটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজ শহর এবং এটি তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী গত মঙ্গলবার জানিয়েছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই অঞ্চলে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো কয়েকদিন পর এই হামলা চালানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৯ জুন, ২০২৬)

ইউনূসের চীন সফরে স্বাক্ষর হতে পারে ১৩৮ মিলিয়ন ডলারের চুক্তি

ইউনূসের চীন সফরে স্বাক্ষর হতে পারে ১৩৮ মিলিয়ন ডলারের চুক্তি

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচী (৪ ডিসেম্বর, ২০২৪)

জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প

অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ১৫ জন পর্যটক নিখোঁজ

অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ১৫ জন পর্যটক নিখোঁজ

নাসার ল্যান্ডার যে সংকেত পাঠালো মঙ্গলের মাটিতে

নাসার ল্যান্ডার যে সংকেত পাঠালো মঙ্গলের মাটিতে

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, টেস্ট স্কোয়াডে নতুন মুখের চমক ও একাধিক ক্রিকেটারকে বিশ্রাম

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, টেস্ট স্কোয়াডে নতুন মুখের চমক ও একাধিক ক্রিকেটারকে বিশ্রাম

রোকেয়া দিবস ২০২৪: বেগম রোকেয়ার অবদান ও স্মরণীয় আয়োজন

দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে ডিএমপি

দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে ডিএমপি

ইরানের পরমাণু চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পরমাণু চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের