বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৫

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করেন না: মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদক
staffreporter
জুলাই ২০, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করেন না: মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে বিশ্বাস করেন না: মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

সিরিয়ার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট আহমাদ আল-শারার ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরে থাকাকালে ওয়াশিংটনে এক বৈঠকে তিনি এই বক্তব্য দেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

রোববার (২০ জুলাই) আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, “শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।”

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কাটজ এসময় আরও বলেন, “আমরা কেবল ঈশ্বর এবং আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)-এর ওপর ভরসা করি, যারা ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।”

তিনি অভিযোগ করেন, আহমাদ আল-শারা সিরিয়ার সংখ্যালঘু ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাতে জিহাদিগোষ্ঠীগুলোর ওপর নির্ভর করছেন। এ অবস্থাকে ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমি হাফেজ আল-আসাদকে বিশ্বাস করিনি, তার ছেলে বাশার আল-আসাদকেও না। এখন শারাকে তো আরও নয়।”

উল্লেখ্য, ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে গত ডিসেম্বরে। এরপর নতুন প্রশাসনে দায়িত্ব পান আহমাদ আল-শারা।

এদিকে এই বিতর্কিত মন্তব্যের মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্সি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এর আগে বেদুইন আরব ও ড্রুজ যোদ্ধাদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত তীব্র রূপ নেয়।

পরিস্থিতির মধ্যে ইসরায়েলও দামেস্কসহ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, দাবি করে ড্রুজ সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে। তবে দেশটির অধিকাংশ ড্রুজ নেতা বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন এবং একীভূত সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বনেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

প্রতিযোগিতা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুনর্গঠনের তাগিদ বাণিজ্য উপদেষ্টার

প্লাস্টিক পণ্যের মাধ্যমে রফতানির সম্ভাবনা বৈচিত্র্যময় করার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৬ অক্টোবর, ২০২৫)

টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসাল এখন লিটন দাসের

টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসাল এখন লিটন দাসের

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আজকের আবহাওয়া (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৯ এপ্রিল, ২০২৫)

ভারতে যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা গ্রুপ

ভারতে যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা গ্রুপ

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া তরুণদের নিয়োগ নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া তরুণদের নিয়োগ নিশ্চিত করার দাবি নাহিদ ইসলামের

বেগুন খাওয়া কাদের জন্য ক্ষতিকর হতে পারে

বেগুন খাওয়া কাদের জন্য ক্ষতিকর হতে পারে

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৫ ফেব্রুয়ারি, ২০২৬)