শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:০৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস

সিরিয়ার দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের ১৫টি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। এ অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট, অজস্র অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বোম তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।”

সিরিয়ায় ২০১৩ সালে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান ঘটে। এক বছরের মধ্যে দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে তারা রাষ্ট্র স্থাপন করেছিল। আইএসের হামলায় সিরিয়া, ইরাক এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানুষ নিহত হয়েছেন।

আইএসকে সমূলে ধ্বংস করতে ২০১৫ সাল থেকে সিরিয়া ও ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে রাশিয়াও এতে অংশ নেয়, যদিও রুশ বাহিনীর অভিযান শুধুমাত্র সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। টানা কয়েক বছরের অভিযানের ফলে কার্যত কোমর ভেঙে গেছে আইএসের। তাদের দখলে থাকা বিস্তীর্ণ এলাকার মাত্র ৫ ভাগই এখনও কিছু রকমে টিকে আছে।

২০২৪ সালে সিরিয়ায় এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতিত হয়। নতুন প্রেসিডেন্ট হন আহমেদ আল শারা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ট্রাম্প আশ্বাস দেন, আহমেদ আল শারা নেতৃত্বাধীন নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২১ জুন, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরে ‘অস্বাভাবিক’ বদলি

স্বাস্থ্য অধিদপ্তরে ‘অস্বাভাবিক’ বদলি

হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য: অতীতের নিদর্শন খুঁজছে বিশ্ব

হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য: অতীতের নিদর্শন খুঁজছে বিশ্ব

আগুনচোখা যোদ্ধার রূপে ফিরলেন ঋষভ শেট্টি, প্রকাশ পেল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর ঝলক

আগুনচোখা যোদ্ধার রূপে ফিরলেন ঋষভ শেট্টি, প্রকাশ পেল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর ঝলক

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আগামীকাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আগামীকাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাইকেল চালানোর নতুন ট্রেন্ড: স্বাস্থ্য আর পরিবেশের বন্ধু

সাইকেল চালানোর নতুন ট্রেন্ড: স্বাস্থ্য আর পরিবেশের বন্ধু

গাজায় ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে এগোচ্ছে ইসরায়েলি জাহাজ

গাজায় ত্রাণবাহী ‘ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে এগোচ্ছে ইসরায়েলি জাহাজ

বৃষ্টির চোখ রাঙানিতে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

বৃষ্টির চোখ রাঙানিতে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদারে ইউনূসের আহ্বান: বিনিয়োগ, রোহিঙ্গা সহায়তা ও যুব উন্নয়নে সহযোগিতা চায় ঢাকা

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদারে ইউনূসের আহ্বান: বিনিয়োগ, রোহিঙ্গা সহায়তা ও যুব উন্নয়নে সহযোগিতা চায় ঢাকা

জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন নয় করার আহ্বান

জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন নয় করার আহ্বান