রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:৪৮

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০টি হামলা, বাদ যায়নি নৌবহর

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০টি হামলা, বাদ যায়নি নৌবহর

সিরিয়ার ভূখণ্ডে গত ৪৮ ঘণ্টায় ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি, অস্ত্র উৎপাদন ক্ষেত্রসহ বিভিন্ন সামরিক অবকাঠামোতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয় যে সিরিয়ার আল-বায়দা ও লাতাকিয়া বন্দরে হামলা চালানো হয়েছে। লাতাকিয়া বন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, নোঙর করা ১৫টি জাহাজ এবং বন্দরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লন্ডনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বাশার আল-আসাদের সরকারের পতনের পর বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রোধ করতে সিরিয়াজুড়ে ৩১০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, “আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো কৌশলগত হুমকি নিশ্চিহ্ন করাই এই অভিযানগুলোর উদ্দেশ্য।” সিরিয়ার নৌবহর ধ্বংসের ঘটনাকে তিনি “বড় সাফল্য” বলে উল্লেখ করেছেন।

হামলার লক্ষ্যবস্তুতে সিরিয়ার বিমানঘাঁটি, সামরিক যান, বিমান-বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন ক্ষেত্র এবং অস্ত্রাগার অন্তর্ভুক্ত ছিল। এসব হামলা সিরিয়ার সামরিক সক্ষমতা বিদ্রোহীদের হাতে যাওয়ার ঝুঁকি রোধে চালানো হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।

এদিকে, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। টানা ৫৩ বছর আসাদ পরিবার সিরিয়া শাসন করলেও সর্বশেষ ২৪ বছর বাশার আল-আসাদ ক্ষমতায় ছিলেন।

সরকারের পতনের পর বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে রাশিয়ায় পালিয়ে যান। তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া, যেখানে তিনি পরিবারের সদস্যসহ মস্কোয় অবস্থান করছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩ ফেব্রুয়ারি, ২০২৫)

গণতান্ত্রিক প্রক্রিয়াতেই ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ সজীব

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (২০ আগস্ট, ২০২৫)

ভাঁজযোগ্য এই গেমিং মনিটরের পর্দা সোজা বা বাঁকিয়ে ব্যবহার করা যায়

ভাঁজযোগ্য এই গেমিং মনিটরের পর্দা সোজা বা বাঁকিয়ে ব্যবহার করা যায়

ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনকে দুদকের তলব

ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনকে দুদকের তলব

কীভাবে জানবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না

হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার, ছবি-ভিডিও সেভের নিয়ন্ত্রণ থাকবে প্রেরকের হাতে

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্বালানি সংকট ও দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধে বাংলাদেশি পাটপণ্যের রপ্তানি সংকটের আশঙ্কা

ভারতের স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধে বাংলাদেশি পাটপণ্যের রপ্তানি সংকটের আশঙ্কা

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি