রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:২১

সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের সঙ্গে দেশটিতে রাশিয়া ও ইরানের প্রভাবও বড় ধাক্কা খেয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে রাশিয়ার সামরিক ঘাঁটি হুমকির মুখে পড়েছে এবং ইরানের দূতাবাসও হামলার শিকার হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে দূতাবাস ভবনের জানালা ভাঙা এবং ভেতরে নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। দূতাবাসের দেয়ালে থাকা ইরানের প্রয়াত কমান্ডার কাসেম সোলেমানি এবং হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ব্যানার ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।

এদিকে, রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা। তারতুস রাশিয়ার একমাত্র ভূমধ্যসাগরীয় সরবরাহ কেন্দ্র, যা আফ্রিকার সামরিক কার্যক্রমের সেতুবন্ধ হিসেবেও ব্যবহৃত হয়।

রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ‘রাইবার’ বলেন, বিদ্রোহীরা থামবে না। তারা রুশ ঘাঁটিগুলো ধ্বংস এবং প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আরেক ব্লগার ‘ফাইটারবম্বার’ বলেছেন, হেমেইমিম ঘাঁটি হারালে রাশিয়া বিমান হামলা চালানোর সক্ষমতা হারাবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সিরিয়ায় সন্ত্রাসীদের ঠেকাতে মস্কো তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করছে, তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তিনি কোনো অনুমান করতে চান না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
হামজা চৌধুরীর জোড়া গোলে মুগ্ধ বাংলাদেশ ফুটবল ভক্তরা

হামজা চৌধুরীর জোড়া গোলে মুগ্ধ বাংলাদেশ ফুটবল ভক্তরা

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

মেক্সিকোর রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় বদলি করা হয়েছে

মেক্সিকোর রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় বদলি করা হয়েছে

আবু বকর হত্যার ন্যায়বিচারের দাবিতে ফের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়

সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে: হিজবুল্লাহ প্রধান

হামে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু এবং দেড় মাসে প্রাণহানি ৩১১

দেড় মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু

বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে নিয়োগ

বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে নিয়োগ

আকিজ বশির গ্রুপে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আকিজ বশির গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির আকর্ষণীয় সুযোগ

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা

ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা