সিটি ব্যাংক পিএলসি ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ
সিটি ব্যাংক পিএলসি সম্প্রতি ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগ সংক্রান্ত তথ্যসংক্ষেপ:
- প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
- পদের নাম: ম্যানেজার / সিনিয়র ম্যানেজার
- বিভাগ: কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম, অফিস ভিত্তিক
- কর্মক্ষেত্র: বগুড়া
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা: স্থানীয় কর্পোরেট বাজার, পুঁজিবাজার এবং কাস্টোডিয়াল পরিষেবা সম্পর্কে জ্ঞান
- অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
- বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে, ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাসহ
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২২ সেপ্টেম্বর ২০২৫।
মন্তব্য করুন



















