শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৪৯

সিইসি: ভোটের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তারা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২২, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
সিইসি: ভোটের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তারা

সিইসি: ভোটের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বুধবার বলেন, ভোটের সময় কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা চলবে না। আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

সিইসি উদ্বোধনী ভাষণে বলেন, কর্মকর্তাদের কাছে একটাই বার্তা—“কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন।” তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশন সার্বিক সহযোগিতা নিশ্চিত করবে এবং অন্যায় কোনো আদেশ বা হুকুম দেওয়া হবে না।

তিনি জানান, কর্মকর্তারা যেকোনো দায়িত্ব গ্রহণ করলে তা আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করতে হবে। সিইসি বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর দেশের বর্তমান দুরবস্থার মূল কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া।”

সিইসি আরো উল্লেখ করেন, আইন মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য, নির্বাচনের মধ্যে সমন্বয়ের দায়িত্ব প্রধানত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। এছাড়াও তিনি ইউএনওদের নির্দেশ দেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল ও ইলেকশন মনিটরিং সেলসহ সার্বিক সমন্বয় “সিরিয়াস”ভাবে বাস্তবায়ন করবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি