সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:০২

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক বাতিল

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৮, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক বাতিল

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক বাতিল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন ভবনে বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা বাতিল ঘোষণা করা হয়।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত