সাভার ও কেরানীগঞ্জকে নতুন শ্রেণির পৌরসভা ও সিটি করপোরেশনের আওতায় আনা হচ্ছে
পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। প্রস্তাবটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যা বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথমপক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

















