মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, নির্বাচন জালিয়াতির মামলায় ডিবির হাতে হেফাজতে

প্রতিবেদক
staffreporter
জুন ২৩, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, নির্বাচন জালিয়াতির মামলায় ডিবির হাতে হেফাজতে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, নির্বাচন জালিয়াতির মামলায় ডিবির হাতে হেফাজতে

কেএম নুরুল হুদার পর এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কাজী হাবিবুল আউয়ালের নামে শেরেবাংলা নগর থানায় নির্বাচন জালিয়াতির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া দুই সাবেক সিইসিকে আদালতে হাজির করা হবে।

সূত্রে জানা যায়, রোববার সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপি দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ (তৎকালীন নির্বাচন সচিব), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরায় নিজের বাড়ির সামনে স্থানীয় জনতা কাজী হাবিবুল আউয়ালকে আটক করে পুলিশকে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বাস বিতর্কে সেনাবাহিনীর ব্যাখ্যা: সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন

বাস বিতর্কে সেনাবাহিনীর ব্যাখ্যা: সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে - রেডক্রস

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে – রেডক্রস

ব্যস্ততার সমাধানে মাইক্রোসফটের কোপাইলট টাস্কস, দৈনন্দিন কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে

ব্যস্ততার সমাধানে মাইক্রোসফটের কোপাইলট টাস্কস, দৈনন্দিন কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি-তে নিয়োগ: সাপ্লাই চেইন ফাইন্যান্স অ্যানালিস্ট পদে আবেদনের সুযোগ

হামাস–ইসরায়েলের বৈঠক: যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনার আগের শর্ত দিয়েছে হামাস

হামাস–ইসরায়েলের বৈঠক: যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনার আগের শর্ত দিয়েছে হামাস

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৪ জুন, ২০২৬)

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

আজকের আবহাওয়া (১০ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২০ জুলাই, ২০২৬)

প্রাইম ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ

প্রাইম ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েল

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েল