বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:০৯

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ডিবি

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ডিবি

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ডিবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দেওয়ায়, ঠিক কী কারণে কিংবা কোন নির্দিষ্ট মামলায় তাকে আটক করা হয়েছে এবং কোথায় নেওয়া হয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের অন্যতম ইকবাল সোবহান চৌধুরী ১৯৭২ সালে দ্য বাংলাদেশ অবজারভারের মাধ্যমে কর্মজীবন শুরু করে পরবর্তীতে পত্রিকাটির সম্পাদক হন। এ ছাড়া তিনি বিএফইউজের একাংশের সভাপতি, বাসসের চেয়ারম্যান এবং ডেইলি অবজারভারের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় এই জ্যেষ্ঠ সাংবাদিক ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন এবং পরে ২০১৪ সালে খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী সদর আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি