মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৪৫

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিয়ে বিশেষ কর্মশালা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিয়ে বিশেষ কর্মশালা

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিয়ে বিশেষ কর্মশালা

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম। শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের একটি সম্মেলন কক্ষে ‘প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টিগ্রিটি ওয়ার্কশপ উইথ অনার এআই’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে মোবাইল ব্র্যান্ড অনার বাংলাদেশ পৃষ্ঠপোষকতা করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডন সামদানি ফ্যাসিলিটেশানের চিফ ইনস্পিরেশন অফিসার গোলাম সামদানি ডন। তিনি বলেন, এআই প্রযুক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে রিপোর্টিং আরও বাস্তবমুখী ও সময়োপযোগী হবে এবং সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী অনলাইনে প্রকাশিত খবরের প্রায় ৭০ শতাংশ ভুয়া বা বিভ্রান্তিকর হওয়ায় সাংবাদিকদের আরও সতর্ক ও সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন।

কর্মশালায় ডিপফেক শনাক্তকরণ, কনটেন্ট যাচাই এবং এআইনির্ভর টুল ব্যবহার করে সংবাদ তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। গোলাম সামদানি ডন দেখান, কীভাবে এআই সাংবাদিকদের কাজের গতি ও প্রোডাকটিভিটি বাড়ানোর পাশাপাশি কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করতে পারে। এ সময় অনারের এআই প্রযুক্তি ব্যবহার করে হাতে-কলমে বাস্তব উদাহরণ উপস্থাপন করা হয় এবং ভবিষ্যতে আসতে যাওয়া নতুন এআই ফিচার নিয়েও আলোচনা হয়।

বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম স্বাগত বক্তব্যে বলেন, সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা এখন আর বিলাসিতা নয়, বরং পেশাদারিত্ব ও প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা রক্ষায় এটি অপরিহার্য। কর্মশালায় আরও বক্তব্য দেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম ও হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, যারা সাংবাদিকতায় এআইয়ের ভূমিকা, ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা এবং অনারের উদ্ভাবন সাংবাদিকদের কাজকে কীভাবে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করতে পারে তা তুলে ধরেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৯ এপ্রিল, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৭ মার্চ, ২০২৫)

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ: ফাইনালে গায়ানার কাছে হেরে শিরোপা হাতছাড়া

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ: ফাইনালে গায়ানার কাছে হেরে শিরোপা হাতছাড়া

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ মার্চ, ২০২৫)

অ্যাপ লগইনে নতুন দিগন্ত খুলছে চ্যাটজিপিটি

অ্যাপ লগইনে নতুন দিগন্ত খুলছে চ্যাটজিপিটি

তেহরানের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান দূতাবাস

তেহরানের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান দূতাবাস

জিমেইল ঠিকানা বদলানোর নতুন সুবিধা আনছে গুগল

জিমেইল ইউজারদের জন্য বিপদ: জেমিনিকে ব্যবহার করেই পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো তথ্য নেই

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো তথ্য নেই