বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:৩৫

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২১, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

গত বছরই খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে তিনি সর্বশেষ জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত