রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১:৪৭

সরকারি ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৭, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
সরকারি ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

সরকারি ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযানকালে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা অবস্থায় হাতেনাতে ধরা হয়। এই অনিয়মের কারণে অভিযুক্ত চিকিৎসকের বিএমডিসি নিবন্ধন বাতিলসহ তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মইনুলকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা পুরোপুরি উপেক্ষা করে আসছিলেন। সরকারি হাসপাতালে নিজের অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন না করে তিনি নিয়মিত ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

মন্ত্রী আরও জানান, ওই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। একই সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার ওই পদত্যাগপত্রের সত্যতা যাচাই না করেই তাকে কাজ করার সুযোগ দেয়। ফলে এ ধরনের অনৈতিক কাজে সহায়তার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনাকালে সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা (৭ মার্চ, ২০২৫)

নিখোঁজ হওয়ার ২৫ দিন পর টলিউড পরিচালক উৎসব মুখার্জির সন্ধান লাভ

নিখোঁজ হওয়ার ২৫ দিন পর টলিউড পরিচালক উৎসব মুখার্জির সন্ধান লাভ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (ইভিপি-এসইভিপি)

নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা, তদন্তের আশ্বাস

নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা, তদন্তের আশ্বাস

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য ‘বিরল’ ফতোয়া জারি

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য ‘বিরল’ ফতোয়া জারি

শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু, দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা প্রধান আসামির

শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু, দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা প্রধান আসামির

রাজধানীতে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত: ভিডিও ভাইরাল

রাজধানীতে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত: ভিডিও ভাইরাল

পুরস্কার অনুষ্ঠানে মেজাজ হারালেন শাহরুখ খান

পুরস্কার অনুষ্ঠানে মেজাজ হারালেন শাহরুখ খান

সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা