শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১৮

সরকারি টিকা মজুত নিশ্চিত করার ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২০, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
টিকা সংকটে ব্যাহত হচ্ছে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম

সরকারি টিকা মজুত নিশ্চিত করার ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা মাথায় রেখে টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। দেশের সরকারি কোষাগারের বর্তমান সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি নিশ্চিত করেন যে, ভবিষ্যতে সবসময় যেন অন্তত ৬ মাসের টিকার মজুত থাকে এবং কোনো সংকট তৈরি না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ওষুধ দিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়, বরং জনসচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের জন্য মায়ের বুকের দুধের কার্যকারিতার কথা উল্লেখ করে তিনি সকল মাকে তাদের সন্তানদের ব্রেস্ট ফিডিং করানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন।

উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ এবং স্বাস্থ্য অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিগত সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপে পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের

ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপে পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৯ মে, ২০২৬)

ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্তে ভাইরাল জিয়াউল ফারুক অপূর্ব

ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্তে ভাইরাল জিয়াউল ফারুক অপূর্ব

মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান

মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ জানুয়ারী, ২০২৫)

ভারত-পাকিস্তান উত্তেজনায় ইসরায়েল ও তুরস্কের বিপরীত অবস্থান, সংযমের আহ্বান বিশ্বজুড়ে

ভারত-পাকিস্তান উত্তেজনায় ইসরায়েল ও তুরস্কের বিপরীত অবস্থান, সংযমের আহ্বান বিশ্বজুড়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪ জেলার নতুন পুলিশ সুপার চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪ জেলার নতুন পুলিশ সুপার চূড়ান্ত

গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প!

গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প!

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২১ এপ্রিল, ২০২৫)