বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫০

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর বিধান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর বিধান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর বিধান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ মুসলমানদের পারিবারিক ব্যবস্থা ও শরিয়াহর সুস্পষ্ট বিধানসমূহের পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত খাস কমিটির এক বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠকে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ-পোষণ নিশ্চিত করার বিষয়ে সরকারের যেকোনো উদ্যোগ প্রশংসনীয়, কারণ ইসলাম পিতা-মাতার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে মুসলমানদের সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো সরাসরি পবিত্র কোরআন ও সুন্নাহর বিধানের সঙ্গে সম্পর্কিত। তাই নতুন কোনো আইন যেন শরিয়াহসম্মত উত্তরাধিকার ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি না করে, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, পিতা-মাতার জীবনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে হেবা বা মিরাসের বিধানকে পাশ কাটিয়ে এমন কোনো আইনি কাঠামো তৈরি করা উচিত হবে না, যা ভবিষ্যতে পারিবারিক বিরোধ কিংবা শরিয়াহবিরোধী সম্পত্তি বণ্টনের পথ তৈরি করে।

এই পরিস্থিতিতে বিলটি চূড়ান্ত করার আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, ফকিহ ও আলেমদের মতামত গ্রহণ এবং প্রয়োজনে একটি বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ডের মাধ্যমে এর ধারাগুলো পর্যালোচনার দাবি জানান তারা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, প্রবীণদের সুরক্ষার পাশাপাশি মুসলমানদের সম্পত্তি হস্তান্তরের শরিয়াহসম্মত নিয়ম অক্ষুণ্ন রেখে এবং কোরআন-সুন্নাহর নির্দেশনা অক্ষুণ্ন রেখেই আইনটির প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত