বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৪১

সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য নগদহীন চিকিৎসা চালু করছে ভারত সরকার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৯, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য নগদহীন চিকিৎসা চালু করছে ভারত সরকার

সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য নগদহীন চিকিৎসা চালু করছে ভারত সরকার

ভারতের সড়কে দুর্ঘটনার হার ও মৃত্যু কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ ‘ক্যাশলেস’ বা নগদহীন চিকিৎসা প্রকল্প। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই প্রকল্পের ঘোষণা দেন।

জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—দুর্ঘটনায় আহত ব্যক্তির নিজের বা গাড়ির কোনো বিমা না থাকলেও তিনি সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন। দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা, যা ‘গোল্ডেন আওয়ার’ নামে পরিচিত, সেই সময়ের মধ্যে দ্রুত চিকিৎসা শুরু করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রকল্পটির আওতায় একজন আহত ব্যক্তি সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা পাবেন। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতাভুক্ত সব হাসপাতালে দুর্ঘটনার দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত এই চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে।

নীতিন গড়করি আরও জানান, তৃতীয় পক্ষের বিমা প্রিমিয়ামের ১ শতাংশ একটি সাধারণ তহবিলে জমা করা হবে। সেই তহবিল থেকেই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহন করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া ব্যক্তিদের, অর্থাৎ ‘গুড সামারিটানদের’ জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি