শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৩৬

সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আশেপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
ঢাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ৫০ ওসির রদবদল

সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আশেপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় এলাকা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অবস্থান ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার এই ক্ষমতাবলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই নির্দেশনা জারি করেন।

ডিএমপির পক্ষ থেকে দেওয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও যমুনা এলাকার সংলগ্ন স্থানে—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং—কোনও ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।

এই নিষেধাজ্ঞা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার আওতায় আরোপ করা হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি