বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:২৭

সকালের নাশতায় কমলার রস হৃদরোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
সকালের নাশতায় কমলার রস হৃদরোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক

সকালের নাশতায় কমলার রস হৃদরোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক

সকালের নাশতায় এক গ্লাস কমলার রস পানের অভ্যাস স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত উপকারী বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। যদিও ফলের রসে থাকা চিনি দ্রুত রক্তে মেশার কারণে ডায়াবেটিস বা ওবেসিটির ঝুঁকি নিয়ে বিতর্ক রয়েছে, তবে দেখা গেছে ১০০% খাঁটি কমলার রস হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। গবেষকদের মতে, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কমলার রস পান করলে রক্তে খারাপ কোলেস্টেরল কমে, ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শুধু হৃদযন্ত্র নয়, মস্তিষ্কের তীক্ষ্ণতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও এটি দারুণ কার্যকর; বিশেষ করে বয়স্কদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এর বিশেষ ভূমিকা লক্ষ্য করা গেছে। কমলায় থাকা ভিটামিন সি, ফোলেট এবং বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট ‘হেসপেরিডিন’ শরীরের প্রদাহ কমায় এবং রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে। তবে প্যাকেটজাত রসের তুলনায় ঘরে তৈরি তাজা রস পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যা সুস্থ মানুষের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও সুস্থ থাকতে দারুণ সাহায্য করে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি