বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| রাত ১১:২৪

সংসদ ভবনে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
staffreporter
জুন ২৯, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
সংসদ ভবনে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

সংসদ ভবনে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই উপযুক্তভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে সংসদ ভবন দেখতে আসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তাঁর সাথে উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ জুন) মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমাণ থাকা অবস্থায় নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার বিশেষ উদ্যোগে তাঁর নির্বাচনি এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষার্থীরা সংসদ ভবনে আসে। প্রতিষ্ঠানগুলো হলো—ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।

প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে এবং এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানায়। বাজেট অধিবেশন দেখার পাশাপাশি শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৬ সেপ্টেম্বর, ২০২৫)

লন্ডনে স্বাস্থ্যকর স্কুলের স্বীকৃতিতে শীর্ষে টাওয়ার হ্যামলেটস, উদযাপন অনুষ্ঠানে প্রশংসা ও পুরস্কার বিতরণ

লন্ডনে স্বাস্থ্যকর স্কুলের স্বীকৃতিতে শীর্ষে টাওয়ার হ্যামলেটস, উদযাপন অনুষ্ঠানে প্রশংসা ও পুরস্কার বিতরণ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান

ট্রাম্পের সাথে তর্কের পর জেলেনস্কিকে বুকে টেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের সাথে তর্কের পর জেলেনস্কিকে বুকে টেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৩ সেপ্টেম্বর, ২০২৫)

মনোনয়নপত্র জমার সময় আর বাড়ছে না: নির্বাচন কমিশন

মনোনয়নপত্র জমার সময় আর বাড়ছে না: নির্বাচন কমিশন

জনপ্রতিনিধিদের ক্ষমতা আরও কমানোর প্রস্তাব ডিসিদের

জনপ্রতিনিধিদের ক্ষমতা আরও কমানোর প্রস্তাব ডিসিদের

টিআর-কাবিখা প্রকল্পে অপচয় রোধে ২ হাজার ১৬২ কোটি টাকা ফেরত

টিআর-কাবিখা প্রকল্পে অপচয় রোধে ২ হাজার ১৬২ কোটি টাকা ফেরত

মানুষের সেবায় সালমান খান

মানুষের সেবায় সালমান খান

যুক্তরাষ্ট্র-রাশিয়া ফের শীতল যুদ্ধ কৌশলে: ট্রাম্পের নির্দেশে পারমাণবিক সাবমেরিন মোতায়েন

যুক্তরাষ্ট্র-রাশিয়া ফের শীতল যুদ্ধ কৌশলে: ট্রাম্পের নির্দেশে পারমাণবিক সাবমেরিন মোতায়েন