রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:১৮

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিদের ভিসা স্থগিত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৮, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিদের ভিসা স্থগিত

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিদের ভিসা স্থগিত

ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটিকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদের ভিসা দেয়া হলেও সাধারণ পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রয়েছে এবং এটি কিছুদিন ধরে কার্যকর।

পাকিস্তানের সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও স্বীকার করেছেন যে, অধিকাংশ আবেদনকারী ব্যর্থ হচ্ছেন, এবং যারা সফল হচ্ছেন তাদেরও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান উদ্যোক্তা আসিম বেগের মতে, গত কয়েক বছরে ভিক্ষাবৃত্তিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে পাকিস্তানিদের সংশ্লিষ্টতার অভিযোগ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইউএই পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছিল ভিসার জন্য।

তবে ইসলামাবাদে ইউএই দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রয়েছে। ইউএই পাকিস্তানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং রেমিট্যান্সের প্রধান উৎস। প্রতি বছর ইসলামাবাদে ইউএই দূতাবাসে ৮ লাখের বেশি পাকিস্তানি কর্মভিসা ও পর্যটন ভিসার জন্য আবেদন করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত